চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ ওঠেছে পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন। এতে হুমকিতে পড়েছে উপজেলার পুটিবিলা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার কয়েকশ বিঘা ফসলি জমি। সেইসাথে হুমকিরমুখে পড়েছে জীববৈচিত্র্য।নতুন পাড়া এলাকার বাসিন্দারা বলছেন, প্রতিদিন রাতের আঁধারে ওই এলাকা থেকে মাটি বালু কাটছেন চেয়ারম্যান ইকবাল ও তার সমর্থকরা। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়ার দক্ষিণ পাশে অবস্থিত সরই খাল (অরি খাল) থেকে ৩ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, পাশে বালির স্তূপ থেকে ডেম্পার গাড়ি দিয়ে বালি বিক্রি হচ্ছে। শতাধিক গাড়ি বালু বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে।জানা গেছে, উপজেলায় সরকারিভাবে কোন বালু মহাল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালি উত্তোলন। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এইসব কাজ করছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা।অভিযুক্ত পুটিবিলা ইউনিয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন বালু উত্তোলনের কথা স্বীকার করে প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলেন।লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মং এছেন জানান, লোহাগাড়ায় কোন বৈধ বালু মহল নেই। কয়েকদিন পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের কাছে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয় নি।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
