যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের মধ্যেই ৬টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।প্রতিবেদনে বলা হয়, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, তিনটি মার্কিন কোম্পানিকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যা কার্যকরভাবে তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য থেকে নিষিদ্ধ করেছে।মন্ত্রণালয় জানায়, ‘কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।’চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা কোম্পানিগুলো হলো, মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েয়ে। ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ‘দ্বৈত ব্যবহারের’ পণ্যের চীনা চালান গ্রহণ করতে পারবে না।কোম্পানিগুলো হলো, সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস।এই ৩ কোম্পানি ‘চীনের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করছে’ বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু

দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, Read more

যশোরে রেজাউল হত্যার রহস্য উদঘাটন হয়নি, খুনিরা অধরা
যশোরে রেজাউল হত্যার রহস্য উদঘাটন হয়নি, খুনিরা অধরা

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে ৯ মামলার আসামি রেজাউল ইসলাম হত্যার রহস্য উদঘাটন হয়নি। ঘটনার দুই দিন পার হলেও খুনিদের Read more

খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে।  সোমবার (২৮ জুলাই) Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন