মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ইরান ও ওমান।রবিবার (০৫ এপ্রিল) ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞদের উপস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।সংস্থাটি বলছে, উভয় পক্ষের বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ কিছু প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন।বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, ফলে কার্যত বন্ধ হয়ে গেছে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট। সাধারণ সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়।সংঘাতের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।এর আগে ইরান জানায়, যুদ্ধ শেষ হলে ওমানের সঙ্গে সমন্বয়ে একটি শান্তিকালীন প্রটোকল প্রণয়ন করা হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম-কানুন নির্ধারণ করা হবে।এদিকে, ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাবও অনুমোদন করেছে।বিশ্লেষকদের মতে, এই আলোচনা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় তাৎক্ষণিক সমাধান এখনো অনিশ্চিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ

ঈদুল আজহার কোরবানির পর দেশের বিভিন্ন স্থানে চামড়া ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নতুন নয়। তবে এবার চট্টগ্রামে এ চিত্র আরও করুণ ও Read more

বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান
আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক Read more

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোটি টাকার চাকা ‘উধাও’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোটি টাকার চাকা ‘উধাও’

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে। এ Read more

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন