প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ে ইতিমধ্যেই আসতে শুরু করেছে।ইসি কর্মকর্তারা বলেন, কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ছয়টি সামগ্রী ধাপে ধাপে এনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। গত ১১ সেপ্টেম্বরও কয়েকটি চালান এসেছে। রবিবারও কিছু সামগ্রী আনা হয়েছে বলে জানা গেছে।নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম বলেন, নির্বাচনী সরঞ্জামের মধ্যে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিশিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগ সরবরাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে বলেও জানানো হয়। বড় হেসিয়ান ব্যাগের চাহিদা ছিল ৭০ হাজার এবং ছোট হেসিয়ান ব্যাগের চাহিদা ছিল এক লাখ ১৫ হাজার।  কেনাকাটা ও ইসিতে সরবরাহ শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে লাল গালার ২৩ হাজার কেজি চাহিদার এক-চতুর্থাংশ পৌঁছেছে, স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক চাহিদার মধ্যে পাঁচ লাখ লক সরবরাহ শুরু হয়েছে। ৮ লাখ ৪০ হাজার দাপ্তরিক সিলের চাহিদা রয়েছে, এর মধ্যে পাঁচ লাখ সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ হয়েছে।মার্কিং সিলের ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সিল সরবরাহ শুরু হয়েছে। ব্রাস সিল এবং গানি ব্যাগ রিটেন্ডার হওয়ায় সরবরাহ শুরু হয়নি।দুইটারই চাহিদা রয়েছে ১ লাখ ১৫ হাজার করে।এদিকে নির্বাচনের সার্বিক অগ্রগতি তুলে ধরে আগস্টের শুরুতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারচেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে সব সরঞ্জাম পাওয়া যাবে।ভোটের সামগ্রীর অধিকাংশই নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। তবে কিছু মনোহারি জিনিস রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবেও সংগ্রহ করতে হয়।ভোট সামনে রেখে সুঁই সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত— প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে। আসনভিত্তিক ভোটার, ভোটকেন্দ্র ও সামগ্রিক প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার পর আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে তা বিতরণে যাবে। আর ব্যালট পেপারসহ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় সব সরঞ্জাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইভীর জামিন আবেদন নামঞ্জুর
আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর Read more

আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি
শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read more

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন