মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার।শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।সভায় ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।এছাড়া সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (পেট্রল) আমদানি করার প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও—ক্রয় কমিটি থেকে প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।এছাড়া ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদনের প্রস্তাবও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে, তবে ক্রয় কমিটি থেকে প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু
আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে দাবি Read more

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১০ নভেম্বর) ব্যাংককে এ ড্র Read more

ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো ঠিক করতে কাজ শুরু করেছে ইরান
ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো ঠিক করতে কাজ শুরু করেছে ইরান

আগামী দুই মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত তেল শোধন ও বিতরণ ব্যবস্থার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন