বরগুনার আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষক ও খামারিরা। প্রাণিসম্পদ দপ্তরের ওষুধ ও ভ্যাকসিনের সংকটে চরম দুর্ভোগে রয়েছেন তারা।জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিক থেকে উপজেলায় ভাইরাসজনিত এই রোগটি ছড়িয়ে পড়ে। মশা-মাছির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া রোগটি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহামারি আকার ধারণ করেছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক হাজার গরু এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুর শরীরে ফোসকা ও ঘা দেখা দেয়, জ্বর হয় এবং পুঁজ-রক্ত নিঃসরণ হয়ে একপর্যায়ে প্রাণঘাতী হয়ে ওঠে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আশিষ বাবু জানান, ‘গত তিন মাসে আমরা ২৬৫টি গরুর চিকিৎসা দিয়েছি। তবে কতটি গরু মারা গেছে, সে তথ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে এই রোগের জন্য পর্যাপ্ত ওষুধ নেই, আর ভ্যাকসিন তো এখনও দেশে উৎপাদনই হয়নি।’স্থানীয় খামারিরা বলছেন, সরকারি হাসপাতালে ওষুধ না থাকায় তাদের বাজার থেকে কিনে চিকিৎসা করতে হচ্ছে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তারা দ্রুত সরকারি পর্যায়ে ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।হলদিয়া ইউনিয়নের খামারি বজলু মোল্লা বলেন, ‘আমার দুটি বাছুর মারা গেছে। প্রাণিসম্পদ অফিসে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনে চিকিৎসা করেছি।’ আরেক খামারি কবির গাজী বলেন, ‘একটি ষাঁড় গরু আক্রান্ত হয়েছে। ১৫ দিন ধরে চিকিৎসা করছি, কিন্তু কোনো উন্নতি নেই।’হলদিয়া ইউনিয়নের বাসিন্দা শিবলী শরিফ বলেন, ‘গত ১৫ দিনে উত্তর তক্তবুনিয়া, হলদিয়া ও কালিগঞ্জসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক গরু মারা গেছে।’উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল বাশার জানান, ‘গরুর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের বাইরে অনেক গরু স্থানীয়ভাবে চিকিৎসা পাচ্ছে। কিন্তু সেসবের তথ্য আমরা অনেক সময় জানিও না।’প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ বাবু বলেন, ‘উপজেলার অনেক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলেও মৃত্যুর হার কম। তবে আমাদের হাতে এই রোগের নির্দিষ্ট ওষুধ নেই, ভ্যাকসিনও দেশে তৈরি হয়নি।’স্থানীয় খামারিরা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে করে আরও গরুর মৃত্যু রোধ করা যায় এবং খামারিদের ক্ষতি কমানো সম্ভব হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির
আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির

লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি হযরত Read more

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

পত্নীতলায় আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পত্নীতলায় আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওয়াজেদ আলী (১৭)।বুধবার (০৯ Read more

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন