লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র পূর্বের ন্যায় নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে তারা বিদ্যালয়ে ফিরে যায়।শিক্ষার্থীরা জানান, বিগত কয়েক বছর ধরে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীদের পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কুমিল্লা বোর্ড আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে। এতে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির পরীক্ষার্থীদের কেন্দ্র ১০ কিলোমিটার দূরে তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে উল্লেখ রয়েছে।তারা জানান, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। বোর্ডের নতুন এ সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে দীর্ঘ সময় নষ্ট হবে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি তাদের।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন জানান, হঠাৎ করে বোর্ডের এ সিদ্ধান্তের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু সরকারি সিদ্ধান্তের কারণে এ ব্যাপারে তাদের কিছুই করার নেই বলে তিনি মন্তব্য করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবতার আলোকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, বিষয়টি সুন্দর সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ Read more

মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল
মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা Read more

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিকনিকান্দি Read more

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন