জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের ১ ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।আজ শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।  স্বাভাবিক সময় ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে।সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোট ও কাস্টম এলাকায়) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা যথাযথ বহাল থাকবে।গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার (১২ জানুয়ারি) টেকনাফ সদর Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা Read more

বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচের শুরুতে যা ইঙ্গিত ছিল, শেষপর্যন্ত ফল দাঁড়াল তার একেবারে উল্টো। বল হাতে বাংলাদেশ ছন্দে Read more

শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ১১৪ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন