কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচের শুরুতে যা ইঙ্গিত ছিল, শেষপর্যন্ত ফল দাঁড়াল তার একেবারে উল্টো। বল হাতে বাংলাদেশ ছন্দে ছিল। ব্যাট হাতেও শুরুটা মন্দ হয়নি না। কিন্তু মাঝপথে হঠাৎ ধস নেমে ম্যাচটা যেন হাতছাড়া হয়ে গেল মুহূর্তেই।তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৮ রানের আগেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। মনে হচ্ছিল, এই রান তাড়া করা যাবে বড় কোনও বিপদ ছাড়াই। সেটাই প্রমাণ করছিলেন দুই ওপেনার ও তিন নম্বরে নামা শান্ত। এক উইকেটে দলীয় শতক ছুঁয়ে ফেলে বাংলাদেশ।কিন্তু শান্তর রান আউটের পর যেন ছন্দপতন শুরু। স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ হতেই উইকেটের তালিকায় নাম লেখান আরও ছয় ব্যাটার। ১০০ থেকে ১০৫—এই সময়ের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ, সংগ্রহ মাত্র ১৬৭। ৭৭ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।ব্যাটিং ধসের এমন করুণ চিত্র নিয়ে চলছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন ব্যাটারদের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে। বিষয়টি নিয়ে দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।তিনি বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, খুবই সহজভাবে ম্যাচটা জিতে যাব আমরা। কিন্তু শান্ত আউট হওয়ার পর থেকে ব্যাটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এই উইকেটে সেট হয়ে কেউ আউট হয়ে গেলে নতুন ব্যাটারের জন্য রান তাড়া করা আরও কঠিন হয়ে পড়ে। সে জায়গায় আমাদের আরও মনোযোগী হতে হবে।’বুলবুল আরও বলেন, ‘এই উইকেটে ব্যাটিংয়ের ধরন এবং মানসিকতা—দুটো নিয়েই আমাদের ভাবতে হবে। যেভাবে উইকেট বিলিয়ে এসেছি, সেটা কোনো আন্তর্জাতিক মানের দলের চরিত্র হতে পারে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারধরের ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা
মারধরের ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাত ধরে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আনোয়ার Read more

কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার Read more

অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার
অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার

ঝুলন্ত কোনো সেতু নয়, তবু ৩ বছর ধরে শূন্যে ঝুলে আছে সেতুটি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি Read more

বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার
বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছেই। সর্বশেষ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন