মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাংচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন । রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সোমবার ভোররাতে ফের সংঘর্ষ ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁ’র ছেলে আকিব এবং পাকদী এলাকার মানিক খলিফার ছেলে নাঈম খলিফা মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।তবে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আকিব ও নাঈম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বতসঘর ভাংচুর করা হয়। এতে আহত হন অন্তত ৫ জন।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের Read more

পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে Read more

পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন