ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উসকানিমূলক আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।রবিবার বেন গভির আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের পাহারায় ও বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দলসহ প্রবেশ করেন এবং প্রকাশ্যে ইহুদি প্রার্থনায় অংশ নেন। বিষয়টিকে ‘উসকানিমূলক ও উত্তেজনাকর’ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ শুধু অঞ্চলটিতে উত্তেজনা বাড়ায় না, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তিপ্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করে।তুরস্ক আরও জানায়, আল-আকসা মসজিদের মর্যাদা ও জেরুজালেমের পবিত্র পরিচয় রক্ষা শুধু আঞ্চলিক বিষয় নয়, এটি মানবতার সম্মিলিত বিবেকেরও দায়িত্ব।মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে বিবেচনা করে। তবে, ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা রয়েছে।এএফপি সূত্রে জানা যায়, তুরস্কের অভিযোগ—ইসরায়েল সরকারের নিরবতা ও সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে এমন কর্মকাণ্ড বাড়ছে, যা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়
ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার Read more

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক Read more

মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব
মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব

আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলার কাছে জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ দিন। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিভিন্ন হাদিসে জুমার দিনটিকে মর্যাদাপূর্ণ দিন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন