যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত জেনিয়া খাতুন (২২) উপজেলার কায়েমকোলার চান্দা গ্রামের মালদ্বীপ প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী। তার মৃত্যু নিয়ে স্বামী ও পিতার পক্ষের লোকজন ভিন্ন দাবি করেছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।জানা গেছে, ৩ বছর আগে চান্দা গ্রামের মহাসিন সরদারের ছেলে বিল্লালের সাথে কীর্তিপুর গ্রামের সবুর গাজীর মেয়ে জিনিয়ার বিয়ে হয়। এই দম্পতির ১৬ মাস বয়সী এক ছেলে রয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে পিতা পক্ষের লোকজনকে জিনিয়ার মৃত্যুর খবরটি মুঠোফোনে জানানো হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে জিনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহতের পিতা পক্ষের স্বজনরা জানান, জিনিয়ার গায়ের রঙ কালো হওয়ায় শ্বশুর-শাশুড়ি প্রায় গালমন্দ করতেন। এছাড়া পারিবারিক কলহ লেগেই থাকতো। স্বামী বিল্লাল হোসেন মালদ্বীপ যাওয়ার পর জিনিয়াকে আরও বেশি অত্যাচার করতেন বাড়ির লোকজন।তাদের দাবি, ‘শ্বশুর-শাশুড়ি মিলে জিনিয়াকে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে ঘরে সিলিং ফ্যানের সাথে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।’হত্যার অভিযোগ মিথ্যা দাবি করে শ্বশুর পক্ষের লোকজন জানান, ‘জিনিয়া সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুঠোফোনে স্বামীর সাথে কথপকথনের সময় মান-অভিমানের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, ‘জিনিয়ার মুত্যর ঘটনায় প্রাথমিক অবস্থায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর Read more

ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার
ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে না বলে বেরিয়ে জুলেখা বেগম (৩৮) নিখোঁজ হয়েছেন। গত ১৩ দিনেও তার খুঁজ মেলাতে পারেনি পরিবার।জুলেখা Read more

শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত Read more

অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন