ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়। খবর আলজাজিরার।সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে।ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান ইয়াল জামিরের বক্তব্যে যা স্পষ্ট।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান বলেছেন- হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে। এক টেলিভিশন ভাষণে ইয়াল জামির বলেন, সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে।জামির বলেন, হে ইসরায়েলের জনগণ, আমি নিরঙ্কুশ সাফল্যের প্রতিশ্রুতি দিতে পারি না। ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে। আমাদের থেকে প্রত্যাশিত হামলা আরও ভয়াবহ হবে। আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি এবার তার থেকে আলাদা কিছু করা হবে।তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছি। বাস্তব এবং বর্তমান হুমকির বিরুদ্ধে প্রস্তুতি অর্জনের জন্য সমস্ত শাখা এবং অধিদপ্তরে অভূতপূর্ব প্রচেষ্টা রয়েছে।ইরানের পক্ষ থেকেও পাল্টা হুমকি আসছে। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেখারচি।আবুলফাজল শেখারচি বলেছেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এই হামলার জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অবশেষে  কথা রাখলেন ইরান, যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন