জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।পোস্টে জামায়াত আমির লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।জামায়াত আমির আরও লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীনএদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। ৩০ মার্চ বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর রাজধানীর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাপ্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন Read more

হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন
হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন

দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর কক্সবাজারে একটানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সেই সঙ্গে দেখা দিয়েছে Read more

‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ
‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা Read more

জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় Read more

দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি
দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি

দিনাজপুরের হিলিতে গরিবের চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার Read more

আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন