দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর কক্সবাজারে একটানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সেই সঙ্গে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও দুর্ভোগ। রোববার (১৮ মে) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের ড্রেনগুলো উপচে প্রধান সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে কাদা-পানির থৈ থৈ অবস্থা। হোটেল-মোটেল জোনসহ বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।শুধু শহরেই নয়, বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতেও। উপকূলীয় এলাকায় আবারও বন্ধ হয়ে গেছে লবণ উৎপাদন। বোরো ধান কাটার মৌসুমে কৃষকরাও পড়েছেন বিপাকে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে ১১১ মিলিমিটার। সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, আগামী ২-৩ দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।জেলা প্রশাসনের নিয়মিত উন্নয়ন সমন্বয় সভায় বৃষ্টির প্রেক্ষিতে শহরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বর্ষা মৌসুমে ডেঙ্গু, জলাবদ্ধতা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।সরেজমিনে দেখা গেছে, শহরের বাইপাস সড়ক, বাজারঘাটা, গোলদীঘিরপাড়, টেকপাড়া, বৌদ্ধমন্দির সড়ক, বিজিবি ক্যাম্প ও আলীরজাহাল এলাকাগুলোয় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্লাস্টিক ও ময়লায় সয়লাব নালা-নর্দমা উপচে পড়ে রাস্তায় কাদা জমেছে।কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ জানান, জলাবদ্ধতার পেছনে মূল চারটি কারণ—নালা দখল করে অবৈধ স্থাপনা, পাহাড় কাটা, বাসাবাড়ির আবর্জনা ফেলা এবং অপরিকল্পিত উন্নয়ন। তিনি জানান, শহরে নালা-নর্দমা পরিষ্কারে এক মাস ধরে অভিযান চলছে, যা বর্ষার আগেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ভরা মৌসুমেও ব্যাহত হচ্ছে লবণ উৎপাদন। চৈত্রের শেষ ও বৈশাখের শুরু থেকে প্রায় প্রতিদিন বৃষ্টির কারণে একাধিকবার মাঠে কাজ বন্ধ রাখতে হয়েছে। আজকের তিন ঘণ্টার বৃষ্টিতে ফের বন্ধ হলো লবণ মাঠের কার্যক্রম।বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া জানান, একবার বৃষ্টি হলে মাঠ শুকিয়ে পুনরায় লবণ উৎপাদন শুরু করতে চার থেকে পাঁচ দিন সময় লাগে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ লাখ ৫১ হাজার ৬৫১ টন লবণ উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ লাখ টন কম।উল্লেখ্য, দেশের চাহিদা মেটাতে চলতি মৌসুমে ২৬ লাখ ১০ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারের সাতটি উপজেলায় ৫৯ হাজার ৯৯ একর এবং চট্টগ্রামের তিন উপজেলায় ১০ হাজার ৮৯ একর জমিতে লবণ চাষ চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার Read more

কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা
আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা

সাধারণত বৃষ্টি হলে কিংবা ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম কম থাকায় বাতাসের মান ভালো অবস্থানে থাকে। তবে গত কয়েকদিনের Read more

কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়
কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। সোমবার সন্ধ্যায় এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন