দিনাজপুরের হিলিতে গরিবের চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিনাজপুরের উপ-সচিব রিয়াজ উদ্দিনের একটি স্বাক্ষরিত পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।তিনি বলেন, গত ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ১৮ মেট্রিকটন ভিজিএফ চাল বিতরণের অভিযোগ করে স্থানীয় কিছু উপকারভোগী। পরে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা মিলে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরিত তদন্তের রিপোর্ট প্রেরণ করা হলে বুধবার (৪ জুন) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্যানেল চেয়ারম্যানের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এই বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ বুধবার লন্ডনের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।বৈঠকে Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

নিজেদেরই জবাব দিতে পারছি না, নিহতদের পরিবারকে কী জবাব দেব?
নিজেদেরই জবাব দিতে পারছি না, নিহতদের পরিবারকে কী জবাব দেব?

বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ আজ হতবাক। এটি কারও ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে Read more

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃতাধীন প্রশাসনের কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন