ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় বিএনপি-জামায়াতসহ ৭টি মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া।যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল। এদিকে, জয়পুরহাট-২ আসনে (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী এস এ জাহিদ, বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ও আব্বাস আলী বলে নথিতে উল্লেখ্য রয়েছে।অপরদিকে, যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেদ, বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান। অন্যদিকে, জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম, বিএনপি সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলে নথিতে উল্লেখ্য রয়েছে।এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া জানান, মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, নাম, তথ্য ইত্যাদি ভুল থাকায় ৭টি মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তথ্য সঠিক থাকায় বিএনপি-জামায়াতসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, বিএনপির এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, আব্দুল বারী, বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জামায়াতের ডা. ফজলুর রহমান সাঈদ, এস এম রাশেদুল আলমসহ অন্য প্রার্থী ও সমর্থকরা। এছাড়াও এ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশ সিভিল ড্রেসে কোন আসামি ধরতে পারবে না। Read more

টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন
টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন

কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি Read more

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন সারাদেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে মৃদু Read more

টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের
টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের

নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাকিস্তান! থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাইপর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপে জায়গা পাকা Read more

মিলে-মিশে দেশ গড়তে চাই: তারেক রহমান
মিলে-মিশে দেশ গড়তে চাই: তারেক রহমান

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিলে মিলে-মিশে দেশ গড়া হবে বলে জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব Read more

শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন