রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর এলাকার চাঁদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩২), ইয়াকুব বিশ্বাসের ছেলে আনিজুল ইসলাম (৩৩), রফের আলী বিশ্বাসের ছেলে চাঁদ আলী (৬৫) এবং কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সাবদার আলীর মেয়ে শাহানাজ পারভীন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে এক রোগীকে নিয়ে সিএনজি করে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। একই সময়ে রাজশাহী শহর থেকে বাঘার দিকে একটি ব্যাটারিচালিত অটোগাড়িতে ছয়জন যাত্রী যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড়ে পৌঁছালে দ্রুতগতির দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।আহত মোশারফ হোসেন জানান, তার বাবা চাঁদ আলী স্ট্রোক করায় চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

ইটভাটার পেটে আস্ত পাহাড়
ইটভাটার পেটে আস্ত পাহাড়

চূড়ামনি ও লটমনি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকার ওই দুই মৌজা বছর দশেক আগেও পাহাড়, টিলা ও বনাঞ্চলে Read more

ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার
ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে Read more

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক
আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট Read more

বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ Read more

মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন