রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার রেশ না কাটতেই কুমিল্লা বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রাইভেটকারের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওসি আবদুল মমিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক এবং হাসপাতালে নেয়ার পর আরও চারজন যাত্রী মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারীর মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশী এক Read more

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’
ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল Read more

উপদেষ্টা আসিফকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক
উপদেষ্টা আসিফকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা Read more

চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি
চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. Read more

১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পেয়েছে Read more

নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল
নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল

সিলেটের বিখ্যাত জলাবন রাতারগুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন