দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাফরুলে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি এই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন।এসময় তিনি বলেন, দীর্ঘ একমাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই। তাই আমি আল্লাহর দরবারে তৌফিক কামনা করেছিলাম—যেন অন্তত সেই কথাগুলো বলতে পারি, যা মানুষের কল্যাণের জন্য জরুরি। আল্লাহ সেই সুযোগ দিয়েছেন।’ডা. শফিকুর রহমান জানান, তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। তারা হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত করেন এবং ঝুঁকি বিবেচনায় তাঁকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। তবে তিনি তা প্রত্যাখান করে বাংলাদেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, এর আগে গত ১৯ জুলাই রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ মঞ্চে পড়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে বসান। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়িয়ে মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান। সমাবেশ শেষে দ্রুত তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ দেড় মাস পর আবার জনসম্মুখে ফিরে আসায় তাঁর সুস্থতা নিয়ে দলের ভেতরে স্বস্তি ফিরেছে। জামায়াত নেতারা মনে করছেন, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে জনসম্মুখে দেখা পাওয়া কর্মী-সমর্থকদের জন্যও একটি ইতিবাচক বার্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

স্বপ্নের প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রনি, জন্মভূমিতে চিরনিদ্রা
স্বপ্নের প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রনি, জন্মভূমিতে চিরনিদ্রা

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর এক সপ্তাহ পর দেশে ফিরল যশোরের শার্শা উপজেলার প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ। শুক্রবার (১১ Read more

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ৩ দিনের সফরে রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ
মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা সহ আর কী কী আশা করছে ভারত?

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন