নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরের বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে।পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের একটি বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেছিলেন বাচ্চু তালুকদার। আর কিছুদিন পরই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি ছিল তার। তবে গত কয়েকদিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করছিল। এ বিষয়ে তিনি একাধিকবার সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান হয়নি।বৃহস্পতিবার বিকেলে জমিতে গিয়ে তিনি দেখেন, গরু ধান খেয়ে জমি তছনছ করে ফেলেছে। এ সময় তিনি প্রতিবাদ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা বাচ্চু তালুকদারের ওপর হামলা চালিয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা Read more

কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে Read more

বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া
বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন এক সময়ে, যখন তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করা Read more

মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ
মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক Read more

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনও নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কি-না বা স্বীকৃতি দেবে কি-না, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন