জামালপুরের সরিষাবাড়ীতে ঈদের সময় বাসা ফাঁকা পেয়ে কাতার প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার দোপা-পট্টি দেলোয়ার হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন দেলোয়ার হোসেনের স্ত্রী লিপি বেগম।ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শিমলা বাজার এলাকার দেলোয়ার হোসেন কাতারে থাকেন। সেই সুবাদে দুই সন্তান নিয়ে তার স্ত্রী লিপি আক্তার দোপাপট্টিতে নিজস্ব বাসায় থাকেন।ঈদের দ্বিতীয় দিন সন্তানদের নিয়ে লিপি আক্তার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পাঁচ দিনপর বাড়ি এসে দেখেন, ঘরের জানালা ভেঙ্গে চারটি রুমের সব কিছু তছনছ করেছে দুর্বৃত্তরা।এসময় তার ঘর থেকে ১৫ ভরি রূপা, ২ ভরি সোনা ও নগদ রাখা ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলার অবনতির কারনে এমন চুরি বেড়ে যাচ্ছে।লিপি আক্তার বলেন, ‘পাঁচদিন পর আমি বাড়ি আসবো। তার জন্য আমার কাজের লোককে আমার ঘর পরিষ্কার করার জন্য বলেছি। সে এসে দেখতে পায় ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে। পরে আমি বাড়ি এসে দেখি সবকিছুই চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬/৭ লাখ টাকার সম্পদ চুরি হয়ছে।এ-বিষয়ে জানতে সরিষাবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়ার অফিসিয়াল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন করে ৪১ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে Read more

৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঘুস, দুর্নীতি ও অনিয়ম নিয়ে দেশের নাগরিকদের কাছ থেকে ৯০৯টি ইমেইলে অভিযোগ ও পরামর্শ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন