দেশের ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২১ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন একটি নজিরবিহীন আইনি সংকটের মুখে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলারের Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা
এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা

একদিকে কৃষির মাঠ, অন্যদিকে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল—একই জমিতে যুগপৎ এই দুটি কার্যক্রমের সম্মিলন এখন আর কল্পনা নয়, বাস্তবের দিকেই Read more

সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রবিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাব-৯-এর অতিরিক্ত Read more

আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস

আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন