নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।বর্তমানে আক্রান্তদের মধ্যে ৬ জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকালে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এদিকে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে একজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগী নিজ দায়িত্বে হাসপাতাল ত্যাগ করেছে এবং আরও ২ জন কোনো অনুমতি ছাড়াই হাসপাতাল ছেড়ে চলে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।চিকিৎসকরা বলছেন, গত বছর এবং চলতি বছরের শুরুতে টিকার সংকট ও নিয়মিত টিকা গ্রহণে অনীহার কারণেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়েছে।সংক্রমণ মোকাবেলায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জনবল সংকট, পর্যাপ্ত ওষুধ ও বেডের অভাবে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল আমিন জানান, “রোগীর চাপ বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের প্রস্তুতি ও জনবল সীমিত। তবুও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশন ও Read more

৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

‎পিরোজপুরে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
‎পিরোজপুরে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন