চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় ওসি শিফাতুল মাজদারের সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়া গ্রামের আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র স্ত্রী নাছিমা বেগম (৪০), তার দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০), এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।অভিযানে আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র নিজ বাড়ি থেকে ১৫৬ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। তবে মূল হোতা আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।স্থানীয়রা অভিযোগ করেন, উত্তর রাঙ্গুনিয়ার গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে রাজনীতির ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। তারা মনে করেন, পুলিশ নিয়মিত অভিযান চালালে এ এলাকায় মাদকের অবসান ঘটানো সম্ভব হবে।ওসি শিফাতুল মাজদার বলেন, “গ্রেপ্তারকৃতদের পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজিজুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী; তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চালিয়ে আসছিল।”তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল মাদক সম্রাট আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।নেজাম উদ্দীন/এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা তীব্রতর হয়েছে। ইরানের রাজধানী Read more

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ
নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনি আচরণবিধি Read more

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত
যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে Read more

জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন