জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে।আজ বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা  প্রকাশ করে  তিনি বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মাথায় ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড পাবেন।তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস Read more

মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা
মালয়েশিয়ায় ভিসাধারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত বার্তা

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি বলেছেন, 'আইন ভঙ্গকারী যেই হোক না Read more

বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ
বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় Read more

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। Read more

ইয়েমেনে খেয়ে না খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ
ইয়েমেনে খেয়ে না খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ

দ্বন্দ্বে জর্জরিত ইয়েমেনের ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে ভুগছেন, যারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। এর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন