স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।ভারতের লখনৌ পুলিশ এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির নামে থানায় অভিযোগ করেন।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লাখ টাকার বীমা করেছিলেন। ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বীমা কম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বীমার ২৫ লাখ টাকা চান। প্রয়োজনীয় নথি হিসেবে রবির মৃত্যুর নিবন্ধনপত্রও জমা দেন কেশরী।তথ্য যাচাইয়ের পর তাঁর দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি পুরোটাই অসত্য। তাঁর স্বামী বেঁচে আছেন।তার পরেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর শঙ্কর এবং কেশরী দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ এপ্রিল: নামাজের সময়সূচি
২৪ এপ্রিল: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০
গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন Read more

বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার
বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক Read more

এবার ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ!
এবার ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ!

ভারত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ কথা কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। যা নিয়ে বিতর্ক চরে। ৭৮ বছর আগে দাসত্বের শৃঙ্খল Read more

বাগেরহাট ৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ
বাগেরহাট ৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল Read more

সীতাকুণ্ডে সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু
সীতাকুণ্ডে সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সোলাইমান (৩৩)। নিহত প্রকৌশলী ভাটিয়ারির ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন