ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান।এই আলোচনাটি এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার আলাস্কায় হতে যাওয়া একটি সম্মেলনের প্রেক্ষাপটে, যেখানে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধানের চেষ্টা করা হবে।এ ছাড়া গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেন মোদি।সেখানেও তিনি সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধান’ চাইছেন।মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারির আগ্রহের মধ্যেও টিকে আছে। এই সমন্বয় কৌশলের ফলে নয়াদিল্লি রাশিয়ার ইউক্রেন যুদ্ধের নিন্দা এড়িয়ে চলেছে এবং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে।জেলেনস্কির সঙ্গে আলাপের পর মোদি বলেন, ‘আমি ভারতের অবিচল অবস্থান ব্যক্ত করেছি, সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন।’সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো লিখেছেন, ‘এই বিষয়ে সর্বাত্মক অবদান রাখার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। এই বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা ফলপ্রসূ হয়নি এবং আলাস্কায় সম্মেলন যুদ্ধের সমাধান কতটা এগিয়ে আনবে তা এখনো অজানা।পুতিন এই পর্যায়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এমন একটি বৈঠক চুক্তির জন্য অপরিহার্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

Verantwortungsvolle Wettstrategien: Sicherheitsaspekte ohne OASIS
Verantwortungsvolle Wettstrategien: Sicherheitsaspekte ohne OASIS

Verantwortungsvolle Wettstrategien: Sicherheitsaspekte ohne OASISDie Entwicklung verantwortungsvoller Wettstrategien ist für die meisten Spieler von entscheidender Bedeutung, insbesondere in einer Zeit, Read more

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু
গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে গুরুতর আহত দুই শিশুর একজন মারা গেছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন