তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিহত নেতার পরিবারের খোঁজখবরও নিয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ পরবর্তী সময়ে নিহত জামাল উদ্দিনের বড় সন্তানের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি জানান, ফোনালাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম জামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।নাছির উদ্দিন নাছির আরও জানান, ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন আহত হওয়ার খবর তিনি চেয়ারম্যানকে জানিয়েছিলেন। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন এবং সে অনুযায়ী ব্যবস্থা করা হয়। আজ জামাল উদ্দিন মারা যাওয়ার খবর জানানো হলে চেয়ারম্যান শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং আগামীতে সরেজমিনে পরিবারের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন।নিহত জামাল উদ্দিনের বড় ছেলের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি, কারণ একই কষ্টের মধ্যে আমিও আছি। আমাদের দায়িত্ব এখন তাদের জন্য দোয়া করা। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবে। ঝড়-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা যাই আসুক, তিন ভাই একসাথে থাকবে। নিশ্চয়ই তোমার আব্বা এটাই দেখতে চেয়েছেন। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।”জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি ওই ওয়ার্ডের আরশাদ মিয়ারের ছেলে। জীবদ্দশায় তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন।উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে উঠে যায়। এতে জামাল উদ্দিনসহ অন্তত ৩২ জন নেতাকর্মি আহত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) Read more

বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইউনিয়ন পরিষদ সচিব নাজমুলের স্বেচ্ছাচারিতায় দুর্নীতির আখড়া ১নং ভদ্রঘাট ইউনিয়নসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক
নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক

নরসিংদীর মাধবদীতে ১৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে আটক হয়েছে। শনিবার (০৩ মে) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি Read more

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন