পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বাবুল সিকদার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে তেঁতুলিয়া নদীর ঘাটে বাঁধা তার মাছ ধরার নৌকাটি জোয়ারের তীব্র স্রোতের চাপে ছুটে ভেসে যায়। নৌকাটি উদ্ধার করতে বাবুল সিকদার নদীতে নেমে সাঁতরে এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নদীতে তলিয়ে নিখোঁজ হন।ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একদিন পর আজ রবিবার (২২ মার্চ) তার মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতম।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য
শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপাচার্য Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

অপহরণের ৮ দিন পর মুক্তি পেয়েছে চবির ৫ শিক্ষার্থী
অপহরণের ৮ দিন পর মুক্তি পেয়েছে চবির ৫ শিক্ষার্থী

অপহরণের ৮ দিন পর গতকাল বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তবে তাঁদের মুক্ত হওয়ার Read more

চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল
চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন