সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর)  রাত ৯ টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন। আহত জাবেদ বলেন, ‘রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোক হামলা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। এ ছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড়,  লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরো অন্তত ৮ জন আহত হয়েছে। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, ‘এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়াও আরও ৮ জন হাসপাতালে এসেছেন।’ তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া  হয়েছে এবং একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন)  হেলাল উদ্দিন  জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে হামলায় কয়েক জন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ
ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ

যাঁর নামটাই ক্রিকেটে মানদণ্ড। ব্যাট হাতে যিনি ছিলেন এক প্রজন্মের আতঙ্ক, আর পরবর্তী প্রজন্মের স্বপ্নের প্রতীক। সেই স্যার ডন ব্রডম্যানের Read more

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর
ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন