বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছিল আমাকে। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে কখনও দমন করা যায় না; অবশেষে সত্যেরই জয় হয়েছে।আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল। একসময় তিনি পিছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।উক্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর এস. এম. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কর্মপরিষদের সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হান্নান খান। এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এ টি এম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। স্বৈরশাসন, নিপীড়ন ও অন্যায়ের মাধ্যমে জনগণকে দীর্ঘদিন আটকে রাখা সম্ভব নয়। ছাত্র-জনতার আন্দোলন প্রমাণ করেছে সত্যকে কোনো শক্তিই দমন করতে পারে না।তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনকে আরও বেগবান করতে হবে এবং জনগণকে সংগঠিত করে এই মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

জুলাই-অগাস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীনের প্রভাবশালী বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটি বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ Read more

আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে
আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে

দুনিয়ার অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই বা মুসার পর্বত। এই পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা Read more

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ সোমবার (১৬ মার্চ)। Read more

মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন