বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ পেয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ভুয়া কাগজপত্র, নিয়মবহির্ভূত ব্যাংক লেনদেন ও নগদ উত্তোলনের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়। অ্যাডিটিভস, লুব অয়েল এবং তেল ট্যাংক নির্মাণে ব্যবহৃত এইচআর প্লেটের আমদানির নামে অর্থ ছাড় করা হলেও বৈধ এলসি, শুল্ক নথি বা দরপত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।মামলার এজাহারে বলা হয়েছে, পাঁচটি চেক ইস্যু করা হলেও প্রকৃত কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান সেই অর্থ পাননি। তিনটি চেকের অর্থ জমা হয় এমন প্রতিষ্ঠানের কার্যক্রম তেল বা শিল্প উপকরণের সঙ্গে সম্পর্কিত নয়। বাকি দুটি চেকের অর্থ নগদ উত্তোলন করা হয়, যার হিসাব পাওয়া যায়নি।দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, এসব লেনদেন হিসাব ব্যবস্থার বাইরে রাখা হয়েছিল। পেমেন্ট ভাউচার তৈরি করা হলেও নিরীক্ষা বিভাগের অনুমোদন বা স্বাক্ষর ছিল না।আইনি বিষয়: অভিযুক্তরা দণ্ডবিধির ৪০৯ ধারায় বিশ্বাসভঙ্গ, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতায় দোষী সাব্যস্ত হতে পারেন।মামলার এজাহারে উল্লেখ, তৎকালীন পরিচালক মঈন উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার মৃত্যুতে আইনগত ব্যবস্থা নেয়া যায়নি।দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দুই কর্মকর্তা ও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসএওসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম বলেন, ঘটনা প্রকাশ্যে আসায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাশেদুল ইসলাম রাশু (৩৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রাশেদুল উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদ এর Read more

ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল Read more

ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার Read more

নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে ধ্বসে গেছে মধুমতি নদীর ডান-তীর রক্ষা বাঁধ। এতে নদীর তীরে বসবাসরত Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন