উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও প্রায় শতভাগ ভোট পেয়ে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা পেয়েছে ৯৯.৯৩ শতাংশ ভোট।গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সদস্য নির্বাচন করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীরা সবগুলো আসনেই জয়ী হয়েছেন।সরকারি তথ্যমতে, মোট ভোটারের ৯৯.৯৯ শতাংশ ভোট দিয়েছেন। এর মধ্যে ৯৯.৯৩ শতাংশ ভোট পড়েছে ক্ষমতাসীন দলের পক্ষে। কেসিএনএ আরও দাবি করেছে, প্রায় ০.০০৩৭ শতাংশ ভোটার বিদেশে বা সমুদ্রে কর্মরত থাকায় ভোট দিতে পারেননি এবং মাত্র ০.০০০০৩ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন।তবে লক্ষণীয় বিষয় হলো, এই নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে মাত্র একজন করে সরকার অনুমোদিত প্রার্থী ছিলেন, যাকে ভোটাররা ‘সমর্থন’ বা ‘প্রত্যাখ্যান’ করার সুযোগ পেয়েছেন।ফলে অবশিষ্ট ০.০৭ শতাংশ ভোট কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে যায়নি; বরং এগুলো ছিল সরকার সমর্থিত প্রার্থীর বিপক্ষে ‘না’ ভোট। কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাচনে ‘না’ ভোটের বিষয়টি স্বীকার করেছে, যা সর্বশেষ ১৯৫৭ সালে প্রকাশ্যে স্বীকার করা হয়েছিল।দেশটির আইন অনুযায়ী, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সামরিক সদস্য ও সরকারি কর্মকর্তাসহ মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, ২০১১ সালে তার পিতা কিম জং ইলে মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং উন। পরে ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র, সরকার ও সামরিক বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের Read more

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী

মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার Read more

জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) Read more

বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত শিক্ষকরা
বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত শিক্ষকরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন পঞ্চম দিনে গড়াল। ভাতা বৃদ্ধির দাবিতে আজও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন