ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ আটজন গুরুতর রোগীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে হাসপাতালটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাত ১১টা ২০ মিনিটের দিকে নিউরো আইসিইউ ওয়ার্ডের স্টোর রুমে আগুন লাগে। ওই রুমে কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং রক্তের নমুনা টিউব রাখা ছিল। কর্মকর্তারা ধারণা করছেন শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকাড জানান, আগুন লাগার সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগীর চিকিৎসা চলছিল। এছাড়া আরও ১৩ জন পাশের ওয়ার্ডে ছিলেন। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা হলেন- পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা, উত্তরপ্রদেশ), বাহাদুর (সাঙ্গানার, জয়পুর) এবং দিগম্বর ভার্মা।একজন ফায়ার অফিসার জানান, তারা পৌঁছানোর সময় পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভরা ছিল, যার ফলে সমস্ত প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের ভবনের বিপরীত দিক থেকে জানালার কাঁচ ভেঙে ভেতরে পানি দিতে হয়েছে। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।’প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ রোগীদের তাদের বিছানাসহ দ্রুত সরিয়ে রাস্তার ধারে স্থানান্তরিত করা হয়। আগুনের ফলে ভবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধোঁয়া দ্রুত পুরো ওয়ার্ডে ছেয়ে যায়। এ সময় রোগী এবং তাদের পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।এ ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদ বিষয়ক মন্ত্রী যোগরাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম পরিস্থিতি পর্যালোচনা করতে ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন।প্যাটেল এবং বেধাম প্রথমে পৌঁছালে দুই রোগীর পরিচারক তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, আগুন লাগার সময় পালিয়ে যান হাসপাতালের কর্মীরা। পরে মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক এবং রোগীদের সঙ্গে কথা বলেন।সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার Read more

মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা
মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার Read more

অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে
অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে

নিয়মিত অভিযান চালালেও অবৈধ অভিবাসীদের বিরাট অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন