‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘন্টা পর বিশাল মিয়া (১৭) নামে এক ফার্মেসি কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার শিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত বিশাল স্থানীয় আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি এলাকার সাগর মিয়ার ছেলে ও সুমন ফার্মেসির ঔষধ বিক্রেতা হিসাবে কর্মরত ছিলো। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিশাল পড়ালেখার পাশাপাশি স্থানীয় শিমলা বাজার সুমন ফার্মেসিতে ঔষুধ বিক্রির কাজ করতো। সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে ‘বেচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না কর ‘-এমন স্ট্যাটাস দিয়ে ঘুমের কথা বলে ফার্মেসির বিশ্রামাগারে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।ঘন্টাখানিক পর ফার্মেসির মালিক সুজিত কুমার রায় সুমন তাকে ডাকতে থাকে। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে গেলে বিশালকে দড়িতে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বাবা সাগর মিয়া জানান, ভ্যান গাড়ী চালিয়ে অতিকষ্টে সংসার চালাতে হয়। মাঝে মধ্যে ছেলে বড় বড় কিছু জিনিসের জন্য বায়না ধরত। দিতে না পারলে মন খারাপ করে খাওয়া দাওয়া না করে দোকানে চলে আসতো। আজ সন্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, ‘সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া এক রোগীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। স্বজনরা লাশ বাড়ীতে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ 
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ 

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মনোনয়নবঞ্চিত Read more

বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫
বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার Read more

প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

Online-Casinos in Deutschland vergleichen: worauf es wirklich ankommt
Online-Casinos in Deutschland vergleichen: worauf es wirklich ankommt

Ein ansprechendes Design allein sagt wenig darüber aus, ob ein Online-Casino zu den eigenen Spielgewohnheiten passt. Entscheidend sind nachvollziehbare Bedingungen, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন