ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ তে অপ্রত্যাশিত পালাবদলে প্লেব্যাক করেছেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। দীর্ঘ সময় পর মুক্তি পাচ্ছে এমন একটি আইটেম ড্যান্স ঘরানার গান, যেখানে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। গানটির সংগীত আয়োজনও করেছেন প্রীতম নিজেই।বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রীতম।রুনা লায়লার সঙ্গে গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম লেখেন,  প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে রুনা লায়লা ম্যামকে বললাম যে তার ভয়েসটা এই জায়গায় পারফেক্ট বসবে। সঙ্গে এটাও বলেছিলাম, আমি এটা একজন সিনিয়র কারো সঙ্গে ডুয়েট হিসেবে ভাবছি।কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার ইচ্ছা পুষে আসা প্রীতম উল্লেখ করেন, তিনি এমন একটা গানের পরিকল্পনা করছেন, যেখানে ভিন্নভাবে লায়লার পাশাপাশি আধুনিক কিছু উপস্থাপন করা সম্ভব হবে এবং সেই জন্য অপেক্ষা করেছিলেন সঠিক সময়ের।প্রীতম হাসানের ভাষ্য, ‘গত কয়েক বছরে যখনই রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমি সব সময় একটা কথাই বলেছি, ‘ম্যাম, যেহেতু আপনি গাইবেন, আপনার জন্য নতুন কিছু করতে হবে, যেটা আগে কখনো করিনি; আমাকে আরেকটু সময় দিন।’ ম্যামের গানের ইতিহাসের ক্যাটালগ যদি দেখি, ম্যাম বরাবরের মতোই এমন কাজ করেছেন যেগুলো সব সময় এক্সেপশনাল, তাই আমারও মনে হয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে।’প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নব্বইয়ের দশকের গল্পে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র
রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র

সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে হামলার জবাবে এ প্রতিক্রিয়া দেখিয়েছে Read more

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা ও Read more

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন