ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় বাইরে থেকে ছোড়া একটি বড় পাথর জানালার কাচ ভেঙে সরাসরি তার মাথায় আঘাত করে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় হঠাৎ একটি পাথর এসে লাগে। এতে তার মাথা ফেটে যায়। ঘটনার পরপরই ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর পেয়ে ছুটে আসেন এবং আহত ওই যাত্রীকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি কুমিল্লা স্টেশনে পৌঁছানোর পর আহত ওই নারী যাত্রী নেমে যান। এ কারণে তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।  রেলপথ অনেকটা অরক্ষিত থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর কথা উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের Read more

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’
ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই Read more

উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ
উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন