হবিগঞ্জের নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি হয়েছেন শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) আটক করেছে। জিজ্ঞাসাবাদে তামান্না এই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তাঁর ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূ একসঙ্গেই থাকতেন।ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (১৬ মার্চ) সকালে নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলামের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমে পুলিশ পুত্রবধূ তামান্নাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তামান্না জানান, সুনামগঞ্জের এক যুবকের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক ছিল। রবিবার দিবাগত রাতে ওই যুবক আরও দুই সহযোগীকে নিয়ে তামান্নার সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিক তামান্নাকে জানান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দিলে তাঁকে নিয়ে যাবেন।পরিকল্পনা অনুযায়ী, তামান্না আলমারি খুলে নিজের ৬ ভরি এবং শাশুড়ির ৫ ভরি স্বর্ণালঙ্কার তাঁদের হাতে তুলে দেন। একপর্যায়ে শাশুড়ির গলার চেইন নিতে গেলে তাঁর ঘুম ভেঙে যায়। শাশুড়ি চিৎকার শুরু করলে তামান্না ও তাঁর পরকীয়া প্রেমিকসহ সহযোগীরা মিলে ফেরদৌসী ইসলামের হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন।এ ঘটনায় নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে পুত্রবধূ তামান্না ও তাঁর পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পুত্রবধূকে আটক করা হয়েছে এবং তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। Read more

ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার

নতুন বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সেই সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল রোববার (৪ জানুয়ারি)। এদিন Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু
তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি সাথীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার Read more

রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন