টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আনালিয়াবাড়ী গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. রাশেদ (২৫) এবং একই এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে মো. রমজান (৪৫)। নিহত অন্যজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার Read more

নেত্রকোনার এক উপজেলায় একদিনে ৩ জনের অপমৃত্যু
নেত্রকোনার এক উপজেলায় একদিনে ৩ জনের অপমৃত্যু

নেত্রকোনায় দূর্গাপুরে একদিনে ৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে ডুবে একজন, বিষপানে এক গৃহবধূ ও ঝুলন্ত এক Read more

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে রেলওয়ে পুলিশ সদস্য গুরুতর আহত
চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে রেলওয়ে পুলিশ সদস্য গুরুতর আহত

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (২৮ Read more

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন