সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের একমাত্র ভরসা এই পাম্প হাউসটি। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ যন্ত্রাংশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পুরো ব্যবস্থাপনা।স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পগুলোর কার্যক্ষমতা কমে যাওয়ায় সময়মতো পানি না পাওয়ায় ফসল চাষাবাদে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বিলম্ব হলে জলাবদ্ধতার কারণে ব্যাপক ফসলহানির আশঙ্কা তৈরি হয়।১৯৭৮ সালে বাস্তবায়িত এই সেচ প্রকল্পের মাধ্যমে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রায় ২২ হাজার একর জমিতে সেচ সুবিধা এবং প্রায় ৫৩ হাজার হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে।পাম্প হাউসে কর্মরত মেকানিকরা জানান, পাম্প মেশিনগুলো বহুদিনের পুরনো হওয়ায় একটি বিকল হলে অন্যগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে একের পর এক পাম্প নষ্ট হয়ে যাচ্ছে, যা পুরো সেচ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে। পুরানো পামগুলো পূর্ণাঙ্গ ভাবে চেঞ্জ করে নতুন পাম্প স্থাপন না করা পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না। তাই যত দ্রুত সম্ভব এগুলোও নতুনভাবে স্থাপন করা জরুরী হয়ে পড়েছে।স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, “ইরি মৌসুমে সঠিক সময়ে পানি না পাওয়ায় চাষাবাদে অনেক সমস্যায় পড়তে হয়। আবার বর্ষায় পানি অপসারণে দেরি হলে জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যায়। দ্রুত এই পাম্প নতুন করে সংস্কার না হলে আমাদের ফসল উৎপাদন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।এদিকে দ্রুত পাম্প হাউস সংস্কার করে লাখো কৃষকের পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক শাখা) মো. রুহুল আমিন জানান, চরবাগাদী পাম্প হাউস সংস্কারের জন্য ইতিমধ্যে ২৩৬ কোটি টাকার একটি ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে স্থায়ীভাবে সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো ‘বাংলাদেশি’
ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো ‘বাংলাদেশি’

পশ্চিমবঙ্গের দুটি পরিবার অভিযোগ করছে যে, দিল্লি পুলিশ তাদের 'বাংলাদেশী বানিয়ে' সেদেশে প্রত্যর্পণ করে দিয়েছে। একটি পরিবারের ভারতীয় নাগরিকত্বের নথি Read more

আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি
আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি

 কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন Read more

নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩
নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে Read more

আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়
আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়

সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।আমেরিকান ইমিগ্রেশন Read more

সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

বিভিন্ন দাবিতে বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন