মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়।নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি দল মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী দ্রুত পালিয়ে যান। পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।অভিযানে মাদক ছাড়াও বিদেশি মদের বোতল এবং চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)।এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০-৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতদিন ধরে কীভাবে চলে আসছিল, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।নৌবাহিনী জানিয়েছে, আটককৃতদের এবং জব্দকৃত মাদক ও সরঞ্জাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের দৌরাত্ম্যসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সর্বদা তৎপর থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের দাবিতে গণসমাবেশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের দাবিতে গণসমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের দাবিতে গণ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (২৪ আগস্ট) এ দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Read more

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সব থেকে চরম Read more

তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার Read more

বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন