যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (০৪ নভেম্বর) এক আদেশ (প্রজ্ঞাপন নং-১৪৩) জারি করা হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে তা কার্যকর হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কারা অধিদপ্তর নিশ্চিত করেছে।কারা অধিদপ্তর জানিয়েছে, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন।কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, ‘যাদের সাজা ছিল ৩০ বছর বা যাবজ্জীবন, তাদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।’তিনি বলেন, ‘এই আদেশ অনুযায়ী সর্বশেষ সিদ্ধান্তে ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছর। সবগুলোই মওকুফ করাতে এবার তারা মুক্তি পাবেন।’জান্নাত-উল ফরহাদ আরও বলেন, এদের মধ্যে কোনও নারী বন্দি নেই, যদিও প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের অধিকাংশই খুন (মার্ডার) মামলায় দণ্ডপ্রাপ্ত এবং তারা দেশের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছিলেন।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার Read more

‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন Read more

হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার
হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার হোমনায় আলোচিত দুই হত্যা মামলার দুই মূল আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আলোচিত দুই হত্যা মামলার Read more

‘আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট’
‘আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামের মধ্যে সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসি, মানবিক করিডোর নিয়ে বিতর্ক, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা Read more

যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়
যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য জানায়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন