ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে জাহিদুর রহমান জাহিদ (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। জাহিদুর রহমান উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এলাকা সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে জাহিদুর রহমান বাড়ির পাশে ভেজা পাটকাঠি আনতে যান। এ সময় পাটকাঠির গাদার মধ্যে থাকা একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক দিয়ে ওঝা জানায়, বিষ নেমে গেছে। এরপরও সুস্থ বোধ না করায় দুপুরে তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সন্ধ্যায় ফরিদপুর নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়াইচ ইউনিয়ন পরিষদের সদস্য চাঁন মিয়া বলেন, ‘জাহিদুর রহমানকে একটি বিষধর সাপে কামড় দিলে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সকালে তার মরদেহ দাফন করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমন তামিমের ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর
ইমন তামিমের ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত Read more

যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি

সড়কে শৃঙ্খলা আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম শহর হতে পারে কিশোরগঞ্জ জেলা শহর। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক চিত্র Read more

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

শহিদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, পুলিশ প্রহরা থাকবে রাতেও
শহিদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, পুলিশ প্রহরা থাকবে রাতেও

শহিদ ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন