দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, মোজাহারুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বর্ষা গোপালপুর এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টের রিংয়ের দাম কমালো সরকার
হার্টের রিংয়ের দাম কমালো সরকার

হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিংয়ের দাম একেকটি ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও Read more

শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে দুই মাস পর Read more

মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩নং গেইটের সামনে চাঁদা না দেওয়ায় অপরাধে ভাংগারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে Read more

জামায়াতে ইসলামীর আপিল শুনানি ১৪ মে পর্যন্ত মুলতবি
জামায়াতে ইসলামীর আপিল শুনানি ১৪ মে পর্যন্ত মুলতবি

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার (১৪ মে) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১৩ মে) সকাল Read more

আন্তর্জাতিক নার্স দিবস আজ
আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন