ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে চটে যান তিনি। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মতবিনিময়সভা করে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।খোঁজ নিয়ে জানা যায়, নোয়াগাঁও ইসলামাবাদ গ্রামের লোকজন শনিবার দুপুরে রুমিন ফারহানার সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিল না। রুমিন ফারহানা এ আয়োজনে হাজির হলে সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন।তবে রুমিন ফারহানা বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামেন। যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটকে দেখে বেশ ক্ষিপ্ত হন।এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শুনা যায়, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ।’ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শুনতে যায়, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নেব। তখন রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গায় হচ্ছে।’ পাশের একজন বলেন, ‘আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় কিছু বলতে পারেন না।’ তখন রুমিন বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলেন, ‘এইরকম দেখায় আপনাদেরকে।প্রশাসনে বসে আছেন। খোঁজ নেন।’ সবাইকে চুপ থাকতে বলে রুমিন বলেন, ‘আজকে শুনছি। আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।’ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিধায় ওনাকে (রুমিন ফারহানা) চলে যেতে বলা হয়। ওনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।  সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ১৮ এর ধারায় একজনকে জরিমানা করা হয়।এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করব এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে নাএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’
‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’

সার আমদানির সব দেনা অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী Read more

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ

আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর Read more

বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২
বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন