পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামের যুবক ইকরামুল হাসান শাকিল। তাঁর এই বিরল অর্জনে আনন্দে আত্মহারা হয়েছেন এলাকাবাসী, আর আবেগে ভেসেছেন তাঁর মা শিরিনা বেগম।মঙ্গলবার (২০ মে) সরেজমিনে দেখা গেছে, শাকিলের গ্রামের বাড়িতে ভিড় করেন হাজারো মানুষ। তাঁকে এক নজর দেখতে শুভেচ্ছা জানাতে স্থানীয় জনপ্রতিনিধিরাও ছুটে আসেন। ছোট্ট একটি মাটির ঘরের উঠোনজুড়ে তখন শুধুই গর্ব, উল্লাস ও ভালোবাসার ঢল।পর্বতজয়ের যাত্রাপথ সম্পর্কে জানা গেছে, কক্সবাজার থেকে প্রতীকী হাঁটা শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শাকিল অবশেষে পৌঁছান নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে তিনি পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। তাঁর অভিযানের সমন্বয়কারীরা দুপুর ২টা ১০ মিনিটে শাকিলের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানান, এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে, সুস্থ আছে। ক্যাম্প-৪ এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না।শাকিলের মা শিরিনা বেগম বলেন, ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। সে আজ দেশের নাম উঁচু করেছে। আমার আর কোনো চাওয়া নেই। শুধু ও যেন সুস্থভাবে দেশে ফিরে আসে।এলাকাবাসী জানান, শাকিল সবসময় পরিশ্রমী ও মেধাবী ছিল। তার এই সাফল্যে গর্বিত শুধু পরিবার নয়, গোটা এলাকা। তাঁরা শাকিলকে ঘিরে ভবিষ্যতে যুব সমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর হিসেবে দেখতে চান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর পালটা গুলিতে ওই বন্দুকধারী Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার
এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ Read more

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন