হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই ছবি তৈরি করতে পারবেন। কোনো আলাদা অ্যাপ কিংবা সফটওয়্যারের প্রয়োজন হবে না। নতুন এই সুবিধাটি চালু করেছে ওপেনএআই, যারা চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান। এই সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রথমেই +১ (৮০০) ২৪২-৮৪৭৮ নম্বরটি ফোনে সেভ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে এই নম্বরে ‘Hi’ লিখে একটি বার্তা পাঠাতে হবে। বট স্বয়ংক্রিয়ভাবে একটি নিরাপদ লগইন লিংক পাঠাবে, যার মাধ্যমে ব্যবহারকারী তার ওপেনএআই অ্যাকাউন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করতে পারবেন।একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে, যেকোনো টেক্সট প্রম্পট বা বিবরণ পাঠিয়েই ছবি তৈরি করা যাবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখতে পারেন, “মেঘলা আকাশে রোদ ঝলমল সূর্যোদয়ের ছবি তৈরি করো।” এরকম একটি নির্দেশনা অনুযায়ী কয়েক মিনিটের মধ্যেই  চ্যাটজিপিটি একটি কৃত্রিম ছবি পাঠাবে।চ্যাটজিপিটির এই ছবি তৈরির ক্ষমতা মূলত ওপেনএআইয়ের ডাল-ই মডেল থেকে এসেছে। এটি ব্যবহারকারীর পাঠানো প্রম্পট বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ছবি আঁকে। তবে, বিনামূল্য ব্যবহারকারীদের জন্য প্রতিদিন একটি ছবি তৈরির সুযোগ থাকছে। যারা অ্যাকাউন্ট লিংক করে ফেলেছেন, তারা তুলনামূলক বেশি ছবি তৈরি করতে পারবেন।সব ডিভাইসে এই ফিচার এখনো পুরোপুরি চালু না হওয়ায় অনেক ব্যবহারকারী সংযুক্ত হতে সমস্যায় পড়তে পারেন। ওপেনএআই জানিয়েছে, এই সুবিধাটি এখনও ধাপে ধাপে চালু হচ্ছে, তাই সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়েছে। ছবি তৈরির পাশাপাশি, হোয়াটসঅ্যাপে  চ্যাটজিপিটির আরও অনেক সুবিধা ব্যবহার করা যাবে। যেমন: ইনস্ট্যান্ট রেসিপি জানানো, লেখা প্রুফরিডিং, ক্যাপশন তৈরি, বা মেইল খসড়া তৈরি—সবই এখন চ্যাটজিপটির মাধ্যমে সম্ভব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র Read more

হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়েই চলেছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী Read more

মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ববিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে Read more

হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি চোরাচালান দমন করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫৫ বিজিবি ৯টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন