সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছে।দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজার নেতাকর্মী।শনিবার (১৯ জুলাই) ফজরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা গেছে।এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০ হাজারের মত স্বেচ্ছাসেবক। ভোর থেকে থেকে সমাবেশে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছে।শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, মৎস্যভবন,শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ঘুরে এ চিত্র দেখা গেছে। স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পড়ে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোনো অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন।সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় Read more

যেসব পশু দিয়ে কোরবানি হবে না
যেসব পশু দিয়ে কোরবানি হবে না

কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশু দোষ-ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি Read more

নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় Read more

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন