বিশ্ব বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমলেও অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দামেই আজ শনিবার (১৭ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।                        সবশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।  স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছো রুপার দাম। সোমবার (১২ জানুয়ারি) ভরিতে ৪০৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা

কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার Read more

অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন